শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস
২ যুগে যুগান্তর

"সুনামগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত "

"সুনামগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত "
 সুনামগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার (২ যুগে যুগান্তর) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে ছিলো আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবর রহমান পীর।

শরিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট শেরেনুর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন।

জাতীয় পার্টির সদর উপজেলা সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, দৈনিক মানবকন্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য মাছুম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ঝুনু চৌধুরী, মাসুক মিয়া, হাসান চৌধুরী, আমিনুল ইসলাম, আমিনুল হক, নজরুল আহমেদ, কর্ণবাবু, মনোয়ার চৌধুরী, আল আমিন, শাহরিয়ার সুমন, রাজন মাহবুব, মানবাধিকার কর্মী নুরুর হাসান আতাহের, জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন, সাজিদুর রহমান, মোসাব্বির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর সত্যনিষ্ঠ ও সাহসিকতার কারণে পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরও অনেকদূর এগিয়ে যাবে। পত্রিকাটি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে মন্তব্য করে তারা বলেন, এই পত্রিকাটি সত্যকে সত্য বলেই প্রতিষ্ঠিত করেছে।

সবগুলো পাতায় গ্রহণযোগ্য রিপোর্ট পরিবেশনের কারণে সব মহলেই দৈনিক যুগান্তর পাঠকপ্রিয় হয়ে উঠেছে। সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র হিসবে দায়িত্ব পালন করে যাচ্ছে দৈনিক যুগান্তর। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি